
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নতুন করে আরও ৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০১।

নতুন করে শনাক্তরা হচ্ছেন- উপজেলার ছোটমৌশা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী আসমা বেগম (৪০), তাদের ছেলে মাসুম মিয়া (১৮), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে শহিদুল ইসলাম, কালিয়া ঘোণারচালা গ্রামের মোজাফফর আলীর ছেলে হাসমত আলী (৬৩), বড়চওনা কলেজপাড়া গ্রামের শামসুল হকের ছেলে আনিসুর রহমান (২৭), একই গ্রামের আসাতুস গনির স্ত্রী শিউলী বেগম (৫৩), কচুয়া পুকুরপাড় এলাকার সিদ্দিক মিয়ার স্ত্রী কামনা আক্তার (৪০), শ্রীপুর গ্রামের আফসার আলীর ছেলে শাহ জালাল (৩২) এবং পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ আলমের ছেলে বাবুল মিয়া (৫২)। গত ১০ আগস্ট এদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে বুধবার (১২ আগস্ট) সকালে তাদের মধ্যে ৯জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
…বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




