
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নওশাদ করিম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশটি উদ্ধার করে। নিহত নওশাদ করিম ওই গ্রামের হারুনুর রশিদ পান্নার ছেলে। সে শাহিন ক্যাডেট স্কুলের মির্জাপুর শাখার ৮ম শ্রেণীর ছাত্র।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘বন্যার পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
…বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




