
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে শারমিন আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত¡া গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার দাড়িয়াপুরের আবাদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ সন্ধ্যার দিকে মুরগি রাখার খোয়াড়ের দরজা আটকাতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে সাপে কাটার ভ্যাকসিন দেন। এতে তার অবস্থার কোনও উন্নতি না হওয়ায় রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মঞ্জরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।’
…বাসাইলসংবাদ/ ১০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




