
অনলাইন ডেস্ক : বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

টুইটে প্রেসিডেন্ট আনেজ বলেন, ‘আমার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে শারীরিক অবস্থা ভালো আছে। আমি আইসোলেশনে থেকেই কাজকর্ম করছি। আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।’
গত সপ্তাহে করোনায় আক্রান্ত হন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তিনি নিজেই এ তথ্য জানান।
উল্লেখ্য, মাত্র ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার দেশ বলিভিয়া। অথচ সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৬৩৮ জনের মৃত্যু হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১০ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




