
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২o জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় তিনজন, সখীপুর একজন, মির্জাপুর ১৫ জন এবং ধনবাড়ী উপজেলায় একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯৯ জনে। এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয় ১৩৭ জন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুন ৭০জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ২০ জন আক্রান্ত হয়। অপরদিকে সখীপুরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া গার্মেন্স কর্মী আব্দুল হালিমের (৩৫) করোনা পজেটিভ এসেছে। গত বৃহস্পতিবার উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজার এলাকার নিজ বাড়িতে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট তার মৃত্যু হয়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দল। পরে শুক্রবার সকালে তার পজিটিভ আসে।
…বাসাইলসংবাদ/ ১৯ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




