
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে প্রথম এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তিনি উপজেলার দাড়িয়াপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজিস এন্ড ইউরোলজি হাসপাতালের (এমএলএসএস) হিসেবে কর্মরত ছিলেন। করোন পজিটিভের তথ্য জেনে রবিবার সকালে তিনি বাড়ি থেকে ঢাকার চলে যান।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. শাহীনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে ঢাকায় আক্রান্ত হয়ে বাড়িতে এসে আবার ঢাকায় চলে যায়। আমরা এখনো তার রিপোর্ট হাতে পাইনি।
ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজিস এন্ড ইউরোলজি হাসপাতালে কর্মরত মো. আইয়ুব হোসেন নামের এক কর্মকর্তা জানায়, আক্রান্ত ওই ব্যক্তি হাসপাতালে কিডনি জনিত রোগে ভর্তি হওয়া এক রোগীর সেবা করতো। পরে ওই রোগীর করোনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ হয়। এ ঘটনায় গত বুধবার তার নমুনা পরীক্ষা করে গ্রামের বাড়িতে চলে যায়। গত শনিবার রাতে মোবাইলে জানানো হয় তার করোনা পজিটিভ হয়েছে। সে রবিবার এলাকা থেকে চলে এসে ঢাকার বাবর রোডে তার এক বাসায় অবস্থান করে। আজ সোমবার তাকে কুর্মিটোলা সরকারি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী আসিফ জানায়, ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।এছাড়া এ বিষয়ে ওই এলাকার সবাইকে সচেতন করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




