
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে থাকা শ্রমজীবি. দুস্থ ও অসহায় ৩শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার আদানি, ভূয়াইদ, শ্রীপুর, ভাতগড়া, বাবুলচালা, খুইংগারচালা এলাকার ভ্যানচালক, চা বিক্রতা, বয়স্ক ও দুস্থ মানুষের হাতে ২ কেজি ময়দা, ১ কেজি আলু, ১০টি ডিম ও ১টি সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সেকান্দার আলী, কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সভাপতি আমিনুল সিকদার, লেয়ার মালিক রমজান খান, তরুন সমাজ সেবক খান আহমেদ হৃদয় পাশা, মিনহাজ উদ্দিন মাস্টার প্রমুখ এসব বিতরণ করেন।
তরুন সমাজ সেবক খান আহমেদ হৃদয় পাশা বলেন, ‘মানবতার ফেরিওয়ালা’ গোলাম কিবরিয়া বাদল ও তারিকুল ইসলাম বিদ্যুৎ-এর উদ্যোগে ও এলাকার বিত্তবানদের অর্থায়নে কয়েকটি এলাকার দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
…বাসাইলসংবাদ/ ২০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




