
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে বুধবার(১৫ এপ্রিল) রাতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার কালিয়া উত্তর পাড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে সোনিয়া (২১)।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর শশুরবাড়ি ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায়। তিনদিন আগে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তিনি জ¦র, ঠান্ডা, কাশি, গলা ব্যাথা ও পাতলা পায়খানায় ভুগছিলেন। বুধবার বিকালে গৃহবধূর নানা তাকে বাবার বাড়ি সখীপুরের কালিয়া উত্তরপাড়ায় নিয়ে আসেন এবং সেখানেই গভীর রাতে তিনি মারা যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহের জন্য সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়। ঢাকায় নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
…বাসাইলসংবাদ/ ১৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




