
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘আদাজান উত্তরপাড়া সুপার ক্লাব’-এর উদ্যোগে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে আদাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।

ক্লাবটির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে ক্লাবের সাধারণ সম্পাদক নিরব হাসান সজিব, তথ্য, গবেষণা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অর্ণব আল আমিন, কোষাধ্যক্ষ রিপন, সাংগঠনিক সম্পাদক লিটন, সিনিয়র যুগ্ন-সম্পাদক হাবিব, সিরাজুল ইসলাম রাসেল, আরিফ, জামিল এসব খাদ্যসামগ্রী বিতরল করেন। ক্লাবটির সভাপতি মো. আলাউদ্দিন মিয়া ও উপদেষ্টা ডা. এটি এম শহিদের দিক নির্দেশনায় তারা এসব খাদ্যসামগ্রী দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।

খাদ্যসামগ্রী হিসেবে আদাজান গ্রামের ৬৭জনকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি তেল, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




