
নিজস্ব প্রতিবেদক : বাসাইল ও সখীপুরে ঘরে ঘরে গিয়ে ৩ সহস্রাধিক দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী। গত সোমবার থেকে এ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

কাজী আশরাফ সিদ্দিকী বলেন, গত সোমবার বাসাইল পৌরসভায়, মঙ্গলবার সখীপুর পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণকালে বাড়িতে অবস্থান করতে হবে। কোনো গণজমায়েত করে আমি খাদ্য সহায়তা দিয়ে এ ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ দিতে চাইনা। এ কারণে আমার প্রতিনিধিরা দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
…বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




