
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সাজ্জাত হোসেনের নিজ বাসা থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।

জানা যায়, করোনা আতঙ্কে দিনমজুরসহ বিভিন্ন ব্যক্তি ঘর থেকে বের হচ্ছেন না। ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা। এ অবস্থায় অনেকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এ জন্য অসহায়দের খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষ।

সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক রায়হান রাসেল বলেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। তাদের সহযোগিতার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এ ক্ষুদ্র চেষ্টা। সমাজের বিত্তবান ব্যক্তিরা সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে এগিয়ে এলে স্থানীয়ভাবেই যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব বলে আমার বিশ্বাস।’
…বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




