
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কাঙ্গালীছেও এলাকার বংশাই নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোরনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য ও ড্রেজার মেশিন মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রহমান বকুল এবং একই গ্রামের ড্রেজার মালিক শরীফুল ইসলাম বেশ কিছুদিন ধরে বংশাই নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। অভিযোগ পেয়ে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাঁদেরকে জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁদেরকে এ সাজা দেওয়া হয়েছে।
…বাসাইলসংবাদ/২৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




