
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চীন, ইতালি, সৌদি, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ ফেরত ১৮৬ জনের হদিস নেই। তারা হোম কোয়ারেন্টাইনে না থেকে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছে না। এদিকে আজ সোমবার (২৩ মার্চ) পর্যন্ত ৩৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘চলতি মাসের ৯ মার্চ থেকে এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ২২৫জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি প্রবাস ফেরতদের দ্রুত হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হবে।’
…বাসাইলসংবাদ/২৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




