
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে হরিপুর বঙ্গবন্ধু পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হরিপুর বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গবন্ধু পরিষদ হরিপুর শাখা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ হরিপুর শাখার সভাপতি শামীম আল মনসুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিংস, পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার, জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিক নেতা নয়ন উদ্দিন, ঘাটাইল জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুজ্জামান মিন্টু। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
…বাসাইলসংবাদ/ ০১ মার্চ /একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




