
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বাসাখানপুর বাজার কমিটির সভাপতি আজাহার উদ্দিন বলেন, ‘সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা খবর দিলে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একটি কাপড়ের দোকান, একটি মুদি দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।’
টাঙ্গাইল ফায়ার এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আল-মামুন বলেন, ‘এলাকাবাসীর খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
…বাসাইলসংবাদ/২৮ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




