
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে শীতার্তদের মাঝে বিএনপি’র উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের ঝনঝনিয়া কলেজ মাঠে জেলা মৎস্যজীবি দলের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহিন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মো. শাফী ইথেন, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খন্দকার আবু রায়হান লিটন, যুগ্ম-আহবায়ক আক্কাছ আলী, আব্দুল আলীম, নূরে আলামিন খান রাজিব প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবি দলের আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল।
…বাসাইলসংবাদ/১৮ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




