
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী আনোয়ারা বেগম (৫০)কে কুপিয়ে হত্যা করে স্বামী লাল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আউলিয়াবাদ এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঝ ছেলে আমিনুর কাতার ও ছোট ছেলে আনোয়ার সৌদী প্রবাসী। বিদেশ থেকে ছেলেরা মায়ের নামে টাকা পাঠায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলছিল। সোমবার রাতে নিজ ঘরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে লাল মামুদ দা দিয়ে আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে নিজেও ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের বেড়া কেটে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
…বাসাইলসংবাদ/একেবি




