
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের শ্যামশৈল মৌজার ১৬৮ নং দাগের অধিগ্রহণকৃত বাড়ি ও জামে মসজিদ চূরান্ত তালিকা থেকে বাদ পড়ায় ও ভূমির ক্ষতিপূরণ চেয়ে মানবন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন কমূসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন ভূমির মালিক শহিদুল ইসলাম, বরকত আলী, ফজলুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ সালে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্দ্যোগে আমাদের বাড়ি ঘর, গাছ পালা ও অবকাঠামো তালিকাভুক্ত করে ৩ ও ৬ ধারায় নোটিশ প্রদান করা হয়। এরপর সিকুস্তি ঘোষণা করে ৬ ধারা হতে বঞ্চিত করা হয়। এরপর খরশ্রোতা বংশাই নদীতে আমাদের বাড়িসহ এলাকার কয়েকটি বাড়ি ভেঙ্গে যায় ও আমরা প্রকল্প এলাকার মধ্যে বাড়িঘর দাড় করিয়ে বসবাস করতে থাকি। উল্লেখিত নদীর উত্তর সীমান্তে ও অধিগ্রহণ সীমানার মধ্যে বাড়ি হওয়া সত্ত্বেও কতিপয় কুচক্রী মহলের প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ারগণ নদী সিকুস্তি হিসেবে চিহ্নিত করেন।
এছাড়াও আমাদের বাড়ির সম্বলিত জমিটির পূর্ব ও দক্ষিণ উভয় পার্শেই সিকুস্তি মুক্ত রাখা হয়। যাহা চরম অনিয়ম বলে আমরা মনে করছি। তাই তদন্ত সাপেক্ষে বাড়ি ও জামে মসজিদের ক্ষতিপূরণ দাবি করেন বক্তারা। এরপর জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। ….বাসাইলসংবাদ/একেবি




