
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে বীর মুক্তিযোদ্ধা মোতালেব খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি উপজেলার বাদিয়াজান গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।




