
নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন ’ এ স্লোগানে টাঙ্গাইলের সখীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ, প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার(২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও আমিনুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি তদন্ত লুৎফুল কবির, ইউসিসি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম।




