
বাসাইলসংবাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯:

নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও যুবলীগ। এ উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামী লীগ ও সিঙ্গাপুর যুবলীগের যৌথ আয়োজনে সিঙ্গাপুরে মোস্তফা প্লাজার একটি অভিজাত রেষ্টুরেন্টের হল রুমে রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যার দিকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সিঙ্গাপুর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাসেল রানা (রাসেল) এবং যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিকদার সোহেল রানা মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী যুবলীগের সভাপতি কে এইচ আলামিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিঙ্গাপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিঙ্গাপুর যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম সবুজ, ফজলুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আকমাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জাতীয় শ্রমিক লীগ সিঙ্গাপুর শাখার আহবায়ক রেজাউল করিম, যুগ্ম-আহবায়ক উজ্জল মোহাম্মদ বাদল, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জেপি তালাস প্রমুখ। এসময় সিঙ্গাপুর আওয়ামী লীগের ও সিঙ্গাপুর যুবলীগের সকল শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই সিঙ্গাপুর আওয়ামী লীগের সিঙ্গাপুর যুবলীগের ও সিঙ্গাপুর ছাত্রলীগের নেতারা জাতির জনকের প্রতিকৃত্বিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের শুরুর পরে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের সরকারের প্রতি বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্ক মুক্ত করতে সিঙ্গাপুর আওয়ামী’লীগ ও সিঙ্গাপুর যুবলীগের পক্ষ থেকে উদাত্ব আহবান জানান। অনুষ্ঠানে শেষে ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




