
বাসাইলসংবাদ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : এবার কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ২৩ মণ ওজনের শান্তি বাবুকে। এই শান্তি বাবু লম্বায় ৭ ফুট ৭। বয়স তিন বছর। শান্তি বাবু অষ্ট্রেলিয়া জাতের ষাঁড় গরু। তাকে লালন পালন করা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আদাজান গ্রামের আব্দুল হাই-এর খামারে।
জানা যায়, প্রায় তিন বছর আগে আব্দুল হাই-এর খামারেই জন্ম হয় শান্তি বাবুর। এরপর থেকে তাকে কোনও প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। বাড়িতে ক্রেতারা এই গরুটির দাম ৪লাখ টাকা দিতে চাচ্ছেন। আব্দুল হাই গরুটির দাম হাঁকছেন ৭লাখ টাকা।
গরুর মালিক আব্দুল হাই বলেন, ষাঁড়টি দেখতে সাদা-কালো রঙের। গরুটি খুবই শান্ত প্রকৃতির। এজন্য তার নাম রাখা হয়েছে ‘শান্তি বাবু’। উপজেলা প্রাণিসম্পদ দফতরের পরামর্শক্রমে কোনও প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি। বাড়িতে অনেকেই ৪লাখ টাকা বলেছেন। আমি গরুটির দাম যাচ্ছি ৭লাখ টাকা।
গরুটি কিনতে চাইলে- যোগাযোগ করতে পারেন- আব্দুল হাই- ০১৩১৭৯৬৯৭৫৩।
বাসাইলসংবাদ/একেবি






