
বাসাইলসংবাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীকে ভাতের সঙ্গে বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানোর অভিযোগে স্বামী হাফিজুর রহমাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ঘাটাইল থানার কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অসুস্থ্য স্ত্রীর বাবা আবেদ আলী জামাতা হাফিজুরকে আসামি করে সখীপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। তবে জামাতা হাফিজুর বলেন অবাধ্য স্ত্রীকে বশে আনতে কবিরাজের কাছ থেকে ঔষুধ এনে ভাতের সঙ্গে মিশিয়ে স্ত্রীকে খাওয়ানো হয়েছে।
স্থানীয়রা জানান, চার বছর আগে হাফিজুর রহমান সখীপুর উপজেলার খুনকারচালা গ্রামের আবেদ আলীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সামান্য বিষয়াদী নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সপ্তাহ খানেক আগে রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে আসেন। শনিবার হাফিজুর রহমান শ্বশুর বাড়ি আসেন। দুপুর বেলা ভাত খাওয়ার সময় স্ত্রীকে তার নিজ হাতে খাওয়ানো বায়না ধরলে স্ত্রী এতে রাজি হন। স্বামীর হাতে ভাতের লোকমা খেয়ে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎকরা তার পেটে বিষ জাতীয় দ্রব্যের উপকরণ পান। স্ত্রী অসুস্থ্য হওয়ার পরক্ষণেই হাফিজুর রহমান শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে মামলার বাদী আবেদ আলী বলেন- জামাতা মামলার হাত থেকে বাঁচতে নাটক করছেন। সে আমার মেয়েকে মেরে ফেলার জন্যই খাবারের সাথে বিষ মিশিয়ে খিলিয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন- শ্বশুরের অভিযোগের প্রেক্ষিতে জামাতাকে গ্রেফতার করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




