
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলে বাস চাপায় সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫) নিহত হয়েছেন। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের কর্মস্থল সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সকল কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপি কালোব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন।
জানা যায়, রবিবার সন্ধ্যায় আলাউদ্দিন আল আজাদ আশেকপুর বাইপাস এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফিরাত কামনা করেন।
বাসাইলসংবাদ/একেবি




