
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ফুটবল খেলার সময় বজ্র্রপাতে আশরাফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার নাইকানীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ ওই গ্রামের আরফান আলীর ছেলে।
নিহতের মামী মল্লিকা আক্তার বলেন, ‘দুপুরে বাড়ির পাশে কয়েকজনে মিলে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। এঘটনায় আহত নাছির (১৫) নামের একজন হাসপাতালে ভর্তি রয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




