
বাসাইলসংবাদ: বুধবার, ১৯জুন, ২০১৯:

ক্রীড়া ডেস্ক : চলতি ইংল্যান্ড বিশ্বকাপ মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে দুটিতে জয়, দুটিতে পরাজিত হয়েছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।
গত সোমবার উইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ফলস্বরুপ ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার শীর্ষে আছেন সাকিব।
বল হাতেও টুর্নামেন্টে এ পর্যন্ত ভালই করছেন বোলাদেশের বোলাররা। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশ দলের দুই বোলার মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা পাঁচ বোলারের তালিকায় ঠাঁই পেয়েছেন সাইফুদ্দিন। একই ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। খবর বাসস।
এ পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চার জন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। তবে সেরা দশে নেই ভারতের কোন বোলার। অবশ্য তারা বিশ্বকাপ মিশন শুরুই করেছে দেরিতে এবং এক ম্যাচে কম খেলেছে। সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।
বিশ্বকাপে সেরা ১০ বোলার
বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকো.
মোহাম্মদ আমির ৪ ১৩ ৫/৩০ ১৩.০৭ ৪.৭২
মিচেল স্টার্ক ৫ ১৩ ৫/৪৬ ১৯.১৫ ৫.৪১
প্যাট কামিন্স ৫ ১১ ৩/৩৩ ১৮.৮১ ৪.৪৮
জফরা আর্চার ৫ ৯ ৩/২৭ ১৮.৩৩ ৪.৭৩
সাইফউদ্দিন ৪ ৯ ৩/৭২ ২৭.৫৫ ৭.২৯
লকি ফার্গুসন ৩ ৮ ৪/৩৭ ১২.৩৭ ৩.৮৮
ইমরান তাহির ৫ ৮ ৪/২৯ ২৫.৬২ ৫.৫৪
ম্যাট হেনরি ৩ ৭ ৪/৪৭ ১৮.০০ ৫.১৭
মোস্তাফিজুর রহমান ৪ ৭ ৩/৫৯ ৩৫.৫৭ ৭.০৮
ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত।
বাসাইলসংবাদ/একেবি




