
বাসাইলসংবাদ: রবিবার, ১৬জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : LEARN MORE Bangladesh এর প্রশিক্ষণ, কার্যক্রম সম্পর্কে তথ্য ও সেবার জন্য ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায়, কচুক্ষেত মোড়ে Representative Service Point (RSP) বা সেবা কেন্দ্র-এর উদ্বোধন করা হয়েছে। ঢাকা আদমজী ক্যানটনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষক লায়ন আবু কাউছার আকাশ এটির উদ্ভোধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা ও তরুণ সংগঠক লায়ন মো. সজীবুর রহমান খান। এসময় প্রফেশনালসহ বিভিন্ন বিশ্বব্বিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন।
উপরোক্ত উল্লেখিত সেবা কেন্দ্রে, Learn More Bangladesh এর কার্যাবলী অথবা সেবা সমূহ সম্পর্কে আগ্রহী প্রশিক্ষনার্থীরা তথ্য সংগ্রহ ও সদস্যপদ গ্রহণসহ যাবতীয় বিষয়ে জানতে পারবে।
উল্লেখ্য, লার্ন মোর বাংলাদেশ একটি শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান, যা ২০১৮ সালের ২৫শে ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে
যোগাযোগ
মোঃ শাহীন আহমেদ (এম.এ)
প্রোপাইটার, কবির এন্টারপ্রাইজ, ( ইসলামী ব্যাংক এর নিচে)
২৪, মমতা কমপ্লেক্স, কচুক্ষেত, ঢাকা-১২০৬।
বাসাইলসংবাদ/একেবি




