
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে সিঙ্গাপুর বিএনপি ও তার অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (৩০ মে) সিঙ্গাপুরের সেরাংনে মুহাম্মদিয়া রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপি, যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দরা।
বাসাইলসংবাদ/একেবি




