
একুশ তুমি!

॥ এম শহিদুল ইসলাম ॥
একুশ তুমি!
বাহান্নের অগ্নিঝড়া ফাগুনের কালো রাত,
রক্ত মাখা স্বজন হারা এক নিঃস্তব্দ প্রভাত।
একুশ তুমি!
রক্ত রঞ্জিত ঢাকার পিচঢালা কালো রাজপথ,
রফিক,সফিক,ছালাম, বরকতের প্রাণের শপথ।
একুশ তুমি!
সিংহের গর্জন, তীব্র প্রতিবাদ-বাঙালী বীর সেনার,
উর্দূই হবে রাস্ট্রভাষা জিন্নাহ-নাজিমের এ ঘৃন্য ঘোষনার।
একুশ তুমি!
জাগ্রত বাঙালীর ঝাঁঝাঁলো মিছিল, মুক্তির চেতনা,
পরাধীনতার শুঙ্খল ভাঙ্গার এক দুরন্ত- দুর্বার সাধনা।
একুশ তুমি!
সন্তান হারা বাকরোদ্ধ মায়ের গগণ বিদারী এক আত্ম চিৎকার,
মুক্তকণ্ঠে, দ্বীপ্ত স্বরে মায়ের ভাষায় কথা বলার অহংকার।
একুশ তুমি!
রক্তস্নাত মাতৃভাষা বাংলা মায়ের মান,
যে ভাষায় বাংলার নদী বহে, পাখিরা গায় গান।
একুশ তুমি!
রক্তেরাঙা লাল সূর্য আর সবুজ প্রকৃতির এক জীবন্ত প্রাণ,
একতারা হাতে বাংলার মেঠোপথে, উদাসী বাউলের গান।
একুশ তুমি!
রক্তভেজা কাফনে মোড়ানো বীর শহীদের লাশ,
বিশ্বের বিশ্ময় তুমি, দূর্জয় বাঙালীর এক দূর্লভ ইতিহাস।
একুশ তুমি!
গৌরবদ্বীপ্ত বীর বাঙালীর বুকের তাজা রক্ত, প্রাণের প্রতিদান,
যুগ-যুগান্তরে বিশ্ব দরবারে, তুমি রবে চির-অম্লান।
বাসাইলসংবাদ/একেবি




