
বাসাইলসংবাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
জনসেবায় নিজেকে নিয়োজিত করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন পীরজাদা শফিউল্লাহ আল মুনির। লাঙ্গল প্রতিক সম্বলিত লিফলেট হাতে নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলছেন।
চলতি পথে বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের কাছে দোয়া ও ভোট চাইছেন।
পথচারী থেকে শুরু করে সকল শ্রেণীর ভোটারদের হাতে নিজের প্রতিক লাঙ্গল সম্বলিত লিফলেট তুলে দিয়ে একটিবার তাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়ার অনুরোধ জানান। এসময় তার সহধমীনি সহ কর্মীরাও সাথে রয়েছেন।
জাতীয় পার্টি মনোনীত টাঙ্গাইল-৫ (সদর) আসনের লাঙ্গল প্রতিকের প্রার্থী তিনি।
তিনি ভিন্ন রুপে, নতুন ভাবে দীর্ঘ দিনের উন্নয়ন বঞ্চিত সদর বাসীর বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিলি করছেন। এসময় ভোটারদের সাথে হাতে হাত ও বুকে বুক মিলিয়ে নিজেদের সন্তান, ভাই ও ভাতিজা হিসেবে লাঙ্গল প্রতিকে একটি বার ভোট দেয়ার অনুরোধ জানান।
দিন মজুর, কৃষক ও বৃদ্ধ-যুবকসহ সকল ভোটারদের তিনি সম মূল্যায়ন করে তাদের পাশে থাকার সুযোগ ও সহযোগিতা কামনা করেন।
চলতি পথে রাস্তার পাশে থাকা ক্ষেত-খামার ও শ্রমিকদের কাছে গিয়ে তিনি নিজেকে তাদের সেবক হিসেবে তুলে ধরেন।
তিনি সার্বক্ষনিক নিজেকে তাদের পাশে রাখার জন্য লাঙ্গল প্রতিকে ভোট দেয়ার অনুরোধ জানান।
লাঙ্গল প্রতিকের প্রার্থীর কারনে সদরের নির্বাচনী এলাকার ভোটাররা নির্বাচনের পুরোনো আমেজ ফিরে পেয়েছে।
লাঙ্গল প্রার্থী ও তার কর্মীরা লিফলেট হাতে দলবদ্ধ ভাবে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে গিয়ে ভোটারদের বাড়ী বাড়ী ও পথচারীদের কাছে ভোট চাচ্ছেন।
একই সাথে তাদের পরামর্শ ও কুশল বিনিময় এবং সমস্যা বিষয় কথা বলছেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের নির্বাচনী এলাকা সরেজমিন পরিদর্শন করে লাঙ্গল প্রতিকের লিফলেট হাতে মহিলাদের একাধিক দল বাড়ি বাড়ি গিয়ে ও পথচারীদের কাছে ভোট চাইতে দেখা গেছে।
মহিলা ভোটাররা জানান, প্রায় ১৫/২০ বছর জাতীয় নির্বাচনে কোন প্রার্থী ও তার কর্মীরা বাড়ী বাড়ী ভোট চাইতে আসেনি। তারা শুধু মিছিল, মিটিং ও সমাবেশ করেছে। আমরা শুধু মাইকের শব্দে নির্বাচনের বিষয় শুনেছি। কিন্তু কখনো প্রার্থী ও তার প্রতিক বাড়ীতে আসেনি বা দেখিনি।

এবছর লাঙ্গল প্রতিকের লিফলেট হাতে পেয়েছি। মহিলা কর্মীরা একাধিক বার বাড়ীতে এসে লিফলেট হাতে দিয়ে প্রার্থীর পরিচিত ও ভোট চাচ্ছেন।
আমাদের সমস্যা গুলো শুনছেন। আমাদের ভোট কেন্দ্র ও ভোট প্রদান সম্পর্কে ধারনা দিচ্ছেন।
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী পীরজাদা সফিউল্লাহ আল মুনির জানান, নির্বাচনে ভোট প্রদান ভোটারদের অধিকার। আমরা সেই অধিকার সম্পর্কে ভোটারদের সচেতন করে তোলার চেষ্টা করছি।
ভোটাররা যদি বুজে-শুনে যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করে তাহলে অবশ্যই আমি আগামী ৩০ডিসেম্বর নির্বাচনে বিজয়ের আশা রাখি।
আমি ভোটারদের সকল অধিকার আদায়ে সার্বক্ষনিক তাদের পাশে থেকে নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চাই। আর সে জন্যই ভোটারদের সহযোগিতা ও দোয়া চাইতে বাড়ী বাড়ী আমি এবং আমার কর্মীরা গিয়ে লিফলেট সম্বলিত প্রতিক হাতে দিয়ে ভোট চাচ্ছি।
ভোটাররা আমার পাশে রয়েছেন, থাকবেন এবং ভোটারদের সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে এগিয়ে যেতে চাই। এ জন্য তিনি সকলের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
বাসাইলসংবাদ/একে




