
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে নাশকতা মামলায় উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেনে।
পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, গত সেপ্টেম্বর মাসে সখীপুর থানায় বিএনপির ১৬জন নেতাকর্মীসহ উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা হয়। সেই সময় ওই মামলায় বিএনপির ৬নেতাকর্মীকে আটক করে পুলিশ। মামলার পর মীর জুলফিকার শামীম গাঢাকা দেয়।
ওসি আমীর হোসেন বলেন, ‘সেপ্টেম্বর মাসে শামীমের বিরুদ্ধে একটি নাশকতা মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। পরে বুধবার রাতে থানার সামনে থেকে তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ/একে




