
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সাতদিনের খবরের কাগজ সাপ্তাহিক পূর্বাকাশ সংবাদদাতাদের সম্মিলন টাঙ্গাইল শহরের আকুরটাকুর কাকলী কুঞ্জ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। সভাপতিত্ব করেন পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ। পূর্বাকাশের বার্তা সম্পাদক কথা সাহিত্যিক রাশেদ রহমানের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ফিচার এডিটর কবি মাহমুদ কামাল, কৃষিবিদ ফরহাদ আহম্মেদ, অধ্যাপক তরুণ ইউসুফ, সাংবাদিক কেএস রহমান শফি, পূর্বাকাশের চিফ রিপোর্টার কামনাশীষ শেখর, আদালত প্রতিবেদক আবু রায়হান খান, মোহাম্মদ কামাল হোসেন।
দ্বিতীয় অধিবেশনে সংবাদ লেখার কলা-কৌশল নিয়ে আলোচনা করেন রাশেদ রহমান। বক্তব্য রাখেন আশিকুর রহমান পলাশ, অরণ্য ইমতিয়াজ, সন্তোষ কুমার দত্ত প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল।
পরে পূর্বাকাশের বর্ষসেরা রিপোর্টার হিসেবে খানম স্মৃতি পদক দেয়া হয় সিনিয়র রিপোর্টার অরণ্য ইমতিয়াজকে। একইসাথে পূর্বাকাশের চারজন সংবাদদাতাকে সেরা সাংবাদিক হিসেবে পুরস্কৃত করা হয়। তারা হলেন- সখীপুর সংবাদদাতা মামুন হায়দার, বাসাইল সংবাদদাতা এনায়েত করিম বিজয়, দেলদুয়ার সংবাদদাতা আমিনুর রহমান খান ও ভুঞাপুর চরাঞ্চল সংবাদদাতা শফিকুর রহমান শাহিন।
বাসাইলসংবাদ/একে




