
বাসাইলসংবাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মোট ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী, আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের,

জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী ও কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সখীপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল লতিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাসাইলসংবাদ/একে




