
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বর্তমানে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সমর্থক, কর্মী ও সাধারণ জনতার মাঝে উৎসব আমেজ অনুভুত হল। রাজধানী ঢাকা থেকে আকস্মিক আগমনে সখীপুরে আতাউল মাহমুদকে কাছে পেয়ে জনতার ঢল নামে। হেভিওয়েট প্রার্থী আতাউল মাহমুদ বাসাইল-সখীপুরের মাঝে এখন আলোচিত ব্যক্তি। সকলের মুখে মুখে আতাউলকে দিয়েই কাদের সিদ্দিকীর সাথে ভোটের লড়াই জমার প্রত্যাশার ঝড় বইছে। আজ শুক্রবার (১৬ নভেম্বর) সকালে হাতিবান্দা, নলুয়া, সখীপুর মুখতার ফোয়ারা চত্বর, সখীপুর প্রেসক্লাব, দাড়িয়াপুর ফালু চাঁন মাজার এলাকায় তাকে পেয়ে উৎসুক জনতার ঢল নামে। ভালোবাসার টানে নেতাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করে উৎসুক জনতা।

উৎসুক সাধারণ জনতা জানান, বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নের সরকার, তাই বারবার দরকার। এ নির্বাচনে নৌকাকে বিজয় করবো। শেখ হাসিনাকে বিজয় করবো।
এ নির্বাচনে এই আসনে কাদের সিদ্দিকীর সাথে লড়তে আতাউল মাহমুদকেই চান তারা। তাকে মনোনয়ন দিলেই নৌকার বিজয় সুনিশ্চিত বলেও তারা জানান।
বাসাইলসংবাদ/একে




