
বাসাইলসংবাদ: সোমবার, ০৫ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নপ্রত্যাশায় মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার (৫ নভেম্বর) তিনি দিনব্যাপী বাসাইল-সখীপুরের বিভিন্ন এলাকায় এ মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সখীপুর মুখতার ফোয়ারা চত্ত্বরে পথসভায় বক্তারা কাজী আশরাফ সিদ্দিকীকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়ে ধর্মীয় মূল্যবোধের গুরুত্বরোপ, নিরক্ষতা ও বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস, মাদক, এবং সামাজিক কর্মকা- প্রতিরোধ, নারী-পুরুষসহ সকলের নিরাপত্তা নিশ্চিত, সুশাসন, এলাকার সুষম উন্নয়নের জন্য তারা জাতীয় পার্টির লাঙ্গলে ভোট চান।
বাসাইলসংবাদ/একে




