
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ফারুক মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহান স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ অর্থদ- প্রদান করেন। ফারুক মিয়া উপজেলার করটিয়া পাড়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে।
শামছুন নাহার স্বপ্না বলেন, উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রেজারের মালিক ফারুক মিয়াকে আটক করা হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একে




