
বাসাইলসংবাদ: রবিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অসহায় গরিব-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। শনিবার (০৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত উপজেলার বিভিন্ন গ্রামের ৫৫ জন উপকারভোগীদের মাঝে ৬২ বান্ডিল ঢেউটিন ও ১লাখ ৮৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একে




