
বাসাইলসংবাদ: রবিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
যক্ষ্মা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলার প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক সৈয়দ ইবনে সাঈদ। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির প্রোজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবর্তী, প্রবীণ হিতৈষী সংঘ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহনুর খান প্রমুখ।
একই দিন একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতেও সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন ডা. শম্ভুনাথ চক্রবর্তী, অ্যাডভোকেট আব্দুল করিম মিঞা, অ্যাডভোকেট আবু রায়হান খান, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির প্রোজেক্ট ম্যানেজার ফিরোজ আহম্মদ, অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




