
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পড়ার পাশাপাশি সোনামণিদের হাতে সুন্দর অক্ষর গড়ে দেয়ার একমাত্র প্রতিষ্ঠান হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের মেধা পুরস্কার পেল ১১ জন শিক্ষার্থী।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়। যারা পেলেন- মির্জা হাসান আয়ান, মালেকুজ্জামান ফালাক, কানিজ ফাতেমা সিনহা, নুরে আলম শান, সায়নী সাহা, জাফরিন জান্নাত, সাদিয়া ইসলাম মৌ, সাদেকিন ইসলাম, আদিত নাহিন, সায়বা হোসেন তাহা ও প্রকৃতি ইসলাম।
প্রতি বছরের ন্যায় এবারও এ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভী, প্রশাসনিক কর্মকর্তা ফরিদা আক্তার, শিক্ষিকা মিম আক্তার, তাসলিমা আক্তার প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




