
বাসাইলসংবাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামের আহেলা হাদীস মসজিদের ২য় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৭ জুলাই) দুপুরে এই মসজিদটির উদ্বোধন করা হয়।
সৈয়দামপুর গ্রামের চৌধুরী পরিবারের কৃতি সন্তান ও ঢাকা সোসাইটি ফর লিডারশীপ স্কীলস ডেভেলপমেন্ট-এর পরিচালক শাহজাহান চৌধুরী লিটনের আর্থিক সহয়তায় ২য় তলা ভবনের নির্মাণ করা হয়। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২য় তলা ভবনের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাবেক মেম্বার শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন মিয়া, কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রৌফ চৌধুরী, মসজিদ কমিটির সহ-সভাপতি কাজী ইস্কান্দার, সেক্রেটারি শেখ সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সমাজসেবক মতিয়ার চৌধুরী, রাশড়া সুচিন্তাশীল যুব সমাজের উপদেষ্টা হাসেম মিয়া, সভাপতি রিপন মিয়া, সহ-সভাপতি এরশাদ মিয়া, জাহিদ মিয়া, জুয়েল মিয়া, শাকিল, তানভীর চৌধুরী প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




