
বিনোদন ডেস্ক : সুশান্তের ডায়েরির পাতা থেকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ২০২০ সালে সুশান্ত হলিউডে অভিনয় করার প্ল্যান করছিলেন। এক বছরে ৫০ কোটি রোজগারের করবেন কী করে, সেই রাস্তার কথা লিখে রেখেছিলেন তিনি। ছবির কাজের পাশাপাশি ছিল ব্যবসা আর অনুষ্ঠানের প্ল্যান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নিজেকে নিজে টার্গেট দিয়েছিলেন সুশান্ত। তার ডায়েরির প্রথম পাতায় লেখা ‘আই’। তিনি ভেবেছিলেন, প্রোডাকশন হাউজ তৈরি করবেন, যেখানে সবচেয়ে ভালো লেখকরা কনটেন্ট তৈরি করবেন। ক্রিয়েটিভ কন্টেন্ট হাব তৈরির জায়গায় তিনি একজন লেখকের অধীনে নতুন লেখকদের নিয়ে আসবেন বলে লিখেছেন। তবে শুধু ভারতের নয়, বিদেশের লেখক ও পরিচালকদের নিয়েও কাজ করার পরিকল্পনা ছিল এই বছর (২০২০) থেকে। বদলে যাচ্ছে ডায়েরির পাতা। বদল হচ্ছে ভাবনায়। আজকের সময়ের কথা ভেবে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ তৈরি করবেন বলে লিখছেন সুশান্ত। তার ডায়েরির তৃতীয় পাতায় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে দেখা করার কথা, কাজ নিয়ে আলোচনা করার কথা লিখেছেন, সঙ্গে এত ধরনের কাজের জন্য ভেবেছেন লিগাল টিমের কথাও।
এই ডায়েরি লেখা ২০১৯ সালে। তিনি লস অ্যাঞ্জেলসে বাড়ি করার কথাও লিখছেন। তার এই বিভিন্ন ধারার কাজে কার ওপর নির্ভর করতে চেয়েছিলেন, তিনি? তার আইনজীবী বোন প্রিয়াঙ্কা আর মেঘা মেহেতাকে এই টিমের প্রধান করতে চেয়েছিলেন সুশান্ত। বোঝা যাচ্ছে, শুধু স্বপ্ন নয়, স্বপ্নকে বাস্তবে ফেলে কাজে নামতে চেয়েছিলেন সুশান্ত!
সুশান্তের এই ডায়েরি তো মুম্বাই পুলিশও দেখেছিল! এখন প্রশ্ন উঠছে, তারা এ বিষয় জানাল না কেন?
মুম্বাই সংবাদমাধ্যমের খবর, ডায়েরি কোথাও বলছে না তিনি অবসাদগ্রস্ত। এভাবে নতুন স্বপ্নের কথা যিনি সুনিপুণভাবে লিখছেন তিনি কেন আত্মহননের পথ নেবেন?
তবে রিয়া চক্রবর্তী আসার পরে তার যে মানসিক লড়াই শুরু হয়েছিল, তার প্রমাণ ছড়িয়ে আছে ডায়েরিতেও। সুশান্তের বোন শ্বেতা কীর্তি সিংহ টুইট করে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেছেন। এর আগে সুশান্তের বাবাও সিবিআই তদন্তের দাবি করেন।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার আজ ফের শুনানি। আজ রিয়া চক্রবর্তীর আবেদনের ফের শুনানি হবে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।
…বাসাইলসংবাদ/ ১৪ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




