
নিউজ ডেস্ক : রাজধানীর সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের সাততলা পৌর ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে লাশের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।
বাসাইলসংবাদ, ০৭ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




