
নিজস্ব প্রতিবেদক : প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্তা, নির্যাতন এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, আতাউর রহমান খান, সহ-সভাপতি তুহিন খান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ওই সরকারি কর্মকর্তাসহ এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও রোজিনা ইসলামের দ্রæত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




