
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুকুর মাহমুদ (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় মামলার পর অভিযুক্ত সৈয়দ মামুন নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার (১৭ মে) সকালে জেলার বাসাইল উপজেলার আইসড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত সৈয়দ মামুন (৪৫) বাসাইল উপজেলার আইসড়া গ্রামের সৈয়দ আশরাফের ছেলে। নিহত শুকুর মাহমুদ উপজেলার গোলড়া উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে।
র্যাব কমান্ডার এরশাদুর রহমান জানান, গত শুক্রবার (১৪ মে) কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে পূর্বশত্রæতার জের শুকুর মাহমুদ ও তার সহধর ভাই আব্দুল্লাহর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় কিরিচ, রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে শুকুর মাহমুদের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে পেটের নাড়িভুড়ি বের করে এবং এক হাত ও পায়ের রগ কেটে ফেলে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর মাহমুদকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৫ মে রাতে নিহতের বড় ভাই বাহাদুর ওরফে টুটু বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, পরবর্তীতে র্যাবের গোয়েন্দা তৎপরতায় প্রযুক্তির মাধ্যমে আসামী সৈয়দ মামুনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগ নেতা শরিফ ও শুকুর মাহমুদের সাথে রাজনীতিক ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে দুইগ্রæপের মাঝে বেশ কয়েকবার ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। গত ১৪ মে ঈদের দিন সন্ধ্যায় অপর গ্রæপের লোকজন শুকুর মাহমুদ ও তার ভাই আব্দুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এসময় শুকুরের হাত কেটে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় শুকুর মাহমুদ ও আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুকুর মাহমুদের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




