
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাব “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ” এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৩ অক্টোবর সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সখীপুর সংবাদদাতা সাজ্জাত লতিফকে সভাপতি, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক, দৈনিক সময়ের আলো পত্রিকার সখীপুর প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সখীপুর প্রতিনিধি মোজাম্মেল হক সজলকে কোষাধক্ষ্য করে ৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে- দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সখীপুর সংবাদদাতা তাইবুর রহমান এবং ভোরের ডাক পত্রিকার সখীপুর প্রতিনিধি আল-রাজীব।
কমিটি গঠন সভায় সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হকসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




