
বাসাইল সংবাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধে রায়হান নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার উপজেলার কালিয়াপাড়া ঘোনারচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে সখীপুর পৌর শহরের সূর্যতরুণ স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, ঘটনার পরই ওই শিক্ষার্থীর বাবা আবদুস ছামাদ টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলী আদালতে প্রতিপক্ষ ও মারধরকারী একই এলাকার আবুল কাশেম, মো. ছামাদ, মোতালেব হোসেন, আবদুল লতিফ, ছিদ্দিক মিয়াকে আসামি করে মামলা করেছেন। পরে আদালত সখীপুর থানায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসিছিল।
শিক্ষার্থীর বাবা আবদুস ছামাদ বলেন, প্রতিপক্ষরা আমার সঙ্গে না পেরে তারা ছেলেকে একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে তার মাথায় ও পায়ে জখম করেছে।
মামলার আইও সখীপুর থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




