
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ স্কাউটস্ সখীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্কাউটস্ সখীপুর উপজেলা শাখার সভাপতি চিত্রা শিকারীর সভাপতিত্বে কাউন্সিল সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের গুলজারী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহারা আক্তার, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার কমিশনার ওয়াজেদ আলী খানশুর, সখীপুর পিএম পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউটস সখীপুর উপজেলা শাখার কমিশনার শাহীনা আখতার, সম্পাদক সহিদুল ইসলামসহ স্কাউটস-এর বিভিন্ন কর্মকর্তা, উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




