
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ।

আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নূর-ই-লায়লা।
বাসাইলসংবাদ/ ১১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




