
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। এ ঘটনায় ওই আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়।

গুরুতর আহত সাইফুল ইসলাম শাফলু স্থানীয় নিউজ টাঙ্গাইলের সম্পাদক। অভিযুক্ত মনির উদ্দিন মন্টু উপজেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, উপজেলা রোডের মনির উদ্দিন কমপ্লেক্সের একটি রুম ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে সাংবাদিক শাফলুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। ঘটনাস্থলে ওই সাংবাদিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
মনির উদ্দিন কমপ্লেক্সের এক ভাড়াটিয়া বলেন, এ ভবনের মালিক বদ মেজাজি তার আচরণ অত্যন্ত বাজে। তার বিচার হওয়া প্রয়োজন।
এই ঘটনায় অভিযুক্ত মনির উদ্দিন মন্টু ঘটনার সততা স্বীকার করে বলেন, ‘রুমের চুক্তিপত্র নিয়ে দ্বন্দের এক মুহূর্তে মাথায় আঘাত করে ফেলেছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাসাইলসংবাদ, ১৫ এপ্রিল, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






