
বাসাইলসংবাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা একে রাসেদুল হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি নূরুল ইসলাম নূরুকে সভাপতি এবং সখীপুর কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)র প্রধান পরিদর্শক মো. আয়নাল হক খানকে সাধারণ সম্পাদক এবং সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমানকে উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম, আজম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আজাদ, ওবায়দুল হক খান, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন, প্রচার সম্পাদক পদে জালাল হোসেন, ক্রীড়া সম্পাদক পদে শফিউল ইসলাম আজম, সাহিত্য ওসাংস্কৃতিক সম্পাদক পদে ছানোয়ার হোসেন, নাট্য সম্পাদক পদে আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে এসএম হযরত আলী এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সুমি আক্তারের নাম ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




